তড়িৎ তাণ্ডব ব্যবহার করতে করতে সে শিখবে কীভাবে একটা ব্যাটারি কাজ করে, বিদ্যুৎ কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, কীভাবে চুম্বকের চারপাশে অদৃশ্য বলের ক্ষেত্র তৈরি হয়। প্রাথমিক এই ধারণাগুলি শেখার পাশাপাশি তার মনে তৈরি হবে আরও গভীর প্রশ্ন। সে জানতে চাইবে, কীভাবে বিশাল শহরগুলোর বিদ্যুৎ ব্যবস্থা চলে, কীভাবে রোবট আর স্পেসশিপগুলো শক্তি পায়, কিংবা কীভাবে নতুন শক্তির উৎস তৈরি করা যায়! এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়ত একদিন সে হয়ে উঠবে টমাস আলভা এডিসনের মতো একজন উদ্ভাবক, অথবা নিকোলা টেসলার মতো ইঞ্জিনিয়ার!
এর ফলাফল কিন্তু ভয়াবহ!
ডিজিটাল ডিভাইসে আসক্ত শিশুর Cognitive ability ভালোভাবে বিকশিত হয় না। ফোকাসে সমস্যা হয় এবং এই ধরনের শিশুরা নানারকম মানসিক সমস্যায় ভোগে। আপনি নিশ্চয়ই জেনে বুঝে আপনার সন্তানের এমন ক্ষতি করবেন না!
তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্সে আছে ২০টি সায়েন্স এক্সপেরিমেন্ট করার উপকরণ, সচিত্র ম্যানুয়াল বই, গল্পের বই এবং অ্যাপের মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল। তাই আপনার সন্তান নিজে নিজেই সব এক্সপেরিমেন্ট করে ফেলতে পারবে!
আপনার সন্তানের কল্পনাশক্তির বিকাশ ঘটবে। তড়িতের নানারকম সায়েন্স এক্সপেরিমেন্ট করতে করতে সে প্রশ্ন করতে এবং ভাবতে শিখবে।
ডিজিটাল ডিভাইসে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে বাচ্চারা কিছুই শেখে না। শুধু তাই না, এটা আসলে খুবই ক্ষতিকর তার জন্যে। চোখ, মস্তিষ্ক, মনোযোগ সবকিছুরই ক্ষতি হয় এতে। ডিজিটাল অ্যাডিকশনের ক্ষতি কমিয়ে কোয়ালিটি টাইম দিতে তড়িৎ তাণ্ডব খুবই সহায়ক হবে।
তার মোটর স্কিল উন্নত হবে।মোটর স্কিল বলতে মূলত হাত ও আঙুলের সূক্ষ্ম নিয়ন্ত্রণ ও সঠিক সমন্বয় বোঝায়। সার্কিট তৈরির সূক্ষ্ণ কাজগুলি করতে করতে তার এই স্কিলগুলি উন্নত হবে।
নিজ হাতে সার্কিট তৈরির এই প্রক্রিয়ায় যদি আপনিও তাকে সাহায্য করেন, তাহলে দুজনে মিলে কাটবে দারুণ এক কোয়ালিটি টাইম। ওর ভাই-বোন থাকলে, তারা একসাথে মজার ছলে তৈরি করতে পারবে ব্যাটারি, ইলেক্ট্রোম্যাগনেট আর লাইটিং প্রজেক্ট। আর গল্প করতে পারবে, কীভাবে কাজ করে বিদ্যুৎ, কোথায় লাগে চুম্বক, আর কীভাবে শক্তি পৌঁছে যায় আমাদের ঘরে!