সারা দেশে ক্যাশ অন ডেলিভারি | ১০% ডিসকাউন্ট পেতে জয়েন করুন প্যারেন্টিং ক্লাবে।
ছোটবেলা থেকেই যদি আপনার সন্তান সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট নিয়ে বেড়ে ওঠে, ব্যাপারটা ওর জন্যে কী চমৎকার হবে ভাবুন একবার! আলো ,চুম্বক, তড়িৎ, রসায়নের বিভিন্ন বিষয় যদি সে এখন থেকেই হাতে-কলমে পরীক্ষা করতে করতে শেখে বিজ্ঞান নিয়ে তার কোনো ভীতিই থাকবে না এবং সে প্রশ্ন করতে ভয় পাবে না। তার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেয়ার পদ্ধতি হবে বিজ্ঞানী অথবা ইঞ্জিনিয়ারদের মতো। আপনার সন্তানকে একটা সুন্দর শৈশব আর উজ্জ্বল ভবিষ্যৎ এনে দেবে জুনিয়র সায়েন্টিস্ট প্যাকেজ।
জুনিয়র সায়েন্টিস্ট প্যাকেজে আছে ৫ ধরনের ৫টি বিজ্ঞানবাক্স। আলো, তড়িৎ, রসায়ন, চুম্বক- বিজ্ঞানের এই চমকপ্রদ বিষয়গুলি নিয়ে ১০০+ সায়েন্স এক্সপেরিমেট রয়েছে এই প্যাকেজটিতে। ডিজিটাল ডিভাইসে অযথা স্ক্রল করে সময় কাটানোর বদলে সায়েন্সের বেসিক বিষয়গুলি আপনার সন্তান শিখবে খেলতে খেলতে! কেটে যাবে তার বিজ্ঞানভীতি এবং মেধার বিকাশ হবে দ্রুততর!
আলোর ঝলক | আলো বিষয়ক ৮টি এক্সপেরিমেন্ট। |
তড়িৎ তাণ্ডব | তড়িৎ সংক্রান্ত ২০টি এক্সপেরিমেন্ট। |
চুম্বকের চমক | চুম্বক সংক্রান্ত ২৬টি এক্সপেরিমেন্ট। |
রসায়ন রহস্য | রসায়ন সংক্রান্ত ২০টি এক্সপেরিমেন্ট |
অদ্ভুত মাপজোখ | মিটার বিষয়ক ৫০+ একটিভিটি। |
প্রতিটি বিজ্ঞানবাক্সের সাথে আছে ছবি আর গল্পে ভরা রঙিন ম্যানুয়াল বই। ফলে আপনার সন্তান নিজে নিজেই এক্সপেরিমেন্টগুলি করে ফেলতে পারবে।
আলোর ঝলক বিজ্ঞানবাক্সের সাহায্যে আলোকে দেখতে ও বুঝতে শিখবে আপনার সন্তান। কোনো কিছু দেখে শুনে এবং বুঝে শেখার পদ্ধতি জানবে সে। তৈরি হবে পৃথিবীকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি। আলোর প্রতিফলন, বিচ্ছুরণের মতো বিভিন্ন থিওরি, যেগুলি বইয়ে পড়তে হয় সেগুলি হাতে-কলমে করে দেখা যাবে। এই বিজ্ঞানবাক্সটিতে আছে ৮টি চমৎকার এক্সপেরিমেন্ট।
তড়িৎ তাণ্ডবের মাধ্যমে হাতে-কলমে তড়িতের প্রাথমিক জ্ঞান পাবে আপনার সন্তান। ব্যাটারি, মোটর, ক্যাপাসিটর নিয়ে কাজ করতে গিয়ে তার হ্যান্ড-আই কো-অর্ডিনেশন আর ফাইন মোটর স্কিল উন্নত হবে। এতে আছে মোট ২০টি এক্সপেরিমেন্ট।
দৈনন্দিন জীবনের তড়িতের ব্যবহার নিয়ে আপনার সন্তান আরো কৌতূহলী হয়ে উঠবে অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্সের মাধ্যমে। এখানে আছে একটা মজার মিটার। এই মিটারের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক প্রোপার্টি, যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্টেন্স ইত্যাদি তো মাপা যাবেই, সেই সাথে শব্দ এবং আলোর প্রভাবে ইলেকট্রিকাল প্রোপার্টি কীভাবে চেঞ্জ হয় তাও মাপা যাবে। এতে আছে ৫০+ একটিভিটি।

আপনার সন্তানের চিন্তাশক্তির বিকাশ ঘটবে। রসায়নের নানারকম সায়েন্স এক্সপেরিমেন্ট করতে করতে সে প্রশ্ন করতে এবং ভাবতে শিখবে।
তার মোটর স্কিল উন্নত হবে। মোটর স্কিল বলতে মূলত হাত ও আঙুলের সূক্ষ্ম নিয়ন্ত্রণ ও সঠিক সমন্বয় বোঝায়।
বিভিন্ন এক্সপেরিমেন্টের সরঞ্জাম যোগাড় করা, এক্সপেরিমেন্ট শেষে গুছিয়ে রাখা – এসব তার ম্যানেজমেন্ট স্কিলকে সমৃদ্ধ করবে।
নিজ হাতে নানারকম এক্সপেরিমেন্ট করার এই প্রক্রিয়ায় যদি আপনিও তাকে সাহায্য করেন, তাহলে দুজনে মিলে কাটবে দারুণ এক কোয়ালিটি টাইম। ওর যদি ভাই-বোন থাকে, তাহলে দুজনে মিলে এক্সপেরিমেন্ট করাটা দারুণ আনন্দময় অভিজ্ঞতা হবে। তড়িৎ বিশ্লেষণ, ব্যাপন সহ নানারকম রাসায়নিক বিক্রিয়ার কথা তারা গল্প করতে করতেই শিখে যাবে!