সারা দেশে ক্যাশ অন ডেলিভারি | ১০% ডিসকাউন্ট পেতে জয়েন করুন প্যারেন্টিং ক্লাবে।
অনেককাল আগে লোডস্টোনের আকর্ষণ ক্ষমতা দেখে অবাক হয়েছিল প্রাচীন যুগের মানুষেরা। বহু পরে উইলিয়াম গিলবার্ট এই বিষয়টির নাম দিলেন ম্যাগনেটিজম। তারও বহুকাল পরে হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড দেখালেন বিদ্যুৎ আর চুম্বকের অবিচ্ছেদ্য বন্ধন। তারপর মাইকেল ফ্যারাডে ইলেক্ট্রোম্যাগনেটিজমের প্রয়োগ ঘটাতে শুরু করলেন, যার বদৌলতে আজ মোটর ঘোরে, স্পিকার কম্পন তোলে, এমআরআই দিয়ে রোগ নির্ণয় করা হয়। চুম্বক দিয়ে এমন অসাধারণ সব কাজ করা যায়। চুম্বকের চমক বিজ্ঞানবাক্স দিয়ে সে চুম্বক সংক্রান্ত প্রাথমিক ধারণাটা পাবে খেলতে খেলতে!
চুম্বকের চমক বিজ্ঞানবাক্স ব্যবহার করতে করতে সে শিখবে কীভাবে লোহার গুঁড়ো ছিটিয়ে চুম্বকের বলরেখা দেখা যায়, কম্পাস বানিয়ে উত্তর-দক্ষিণ দিক নির্ণয় করা যায়, কয়েল ও ব্যাটারি জুড়ে ইলেক্ট্রোম্যাগনেট তৈরি হয়, আর দুটি চুম্বকের বিকর্ষণে কীভাবে বস্তু ভাসিয়ে রাখা যায়। প্রাথমিক এই ধারণাগুলি শেখার পাশাপাশি তার মনে জন্ম নেবে আরও গভীর প্রশ্ন। সে জানতে চাইবে, কীভাবে ম্যাগলেভ ট্রেন না ছুঁয়ে চলে, কীভাবে MRI মেশিন শরীরের ভেতর দেখে, কিংবা কীভাবে মহাকাশযান উড়তে উড়তেই নিজেকে সঠিক কক্ষে স্থির রাখে! এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো একদিন সে হয়ে উঠবে মাইকেল ফ্যারাডের মতো একজন বিজ্ঞানী!
চুম্বকের চমক বিজ্ঞানবাক্সে আছে ২৬টি সায়েন্স এক্সপেরিমেন্ট করার উপকরণ, সচিত্র ম্যানুয়াল বই এবং গল্পের বই। এছাড়াও সে অ্যাপের মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবে। তাই আপনার সন্তান নিজে নিজেই সব এক্সপেরিমেন্ট করে ফেলতে পারবে!
১। আকর্ষণ-বিকর্ষণ
২। দিকদর্শী ধর্ম
৩। বিকর্ষণের শক্তি
৪। বলরেখার দৃশ্যয়ন
৫। চক চক করলেই ম্যাগনেট হয় না!
৬। নিজে নিজেই চুম্বক বানাও
৭। নিজেই বানাও কম্পাস!
৮। চুম্বক হত্যা!
৯। ম্যাগনেটিক সুইচ
১০। তাড়িতচুম্বক বা ইলেকট্রোম্যাগনেট
১১। সময় নাকি কারো জন্য অপেক্ষা করে না – সত্যি না কি!
১২। মেরু নির্ণয়
১৩। ম্যাজিক মোটর!
১৪। বড় চুম্বক থেকে বাচ্চা চুম্বক!
১৫। বস্তু সরাও হাতের ছোঁয়ায়!
১৬। তাড়িতচুম্বকের শক্তি বাড়াও
১৭। লাফানো তার
১৮। মোটর – জেনারেটরের সুপারম্যান
১৯। মজার খেলা: উড়ন্ত সুপারম্যান!
২০। মজার খেলা: ধরি মাছ না ছুঁই পানি!
২১। মজার খেলা: খাল কেটে কুমির আনি!
২২। মজার খেলা: সত্য-মিথ্যা যাচাই!
২৩। মজার খেলা: চুম্বক সঙ্গীত!
২৪। প্রজেক্ট আইডিয়া: ম্যাগনেটিক লিফট!
২৫। প্রজেক্ট আইডিয়া: স্লো মোশন ম্যাজিক!
২৬। প্রজেক্ট আইডিয়া: কলিং বেল!
আপনার সন্তানের কল্পনাশক্তির বিকাশ ঘটবে। চুম্বকের নানারকম সায়েন্স এক্সপেরিমেন্ট করতে করতে সে প্রশ্ন করতে এবং ভাবতে শিখবে।
ডিজিটাল ডিভাইসে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে বাচ্চারা কিছুই শেখে না। শুধু তাই না, এটা আসলে খুবই ক্ষতিকর তার জন্যে। চোখ, মস্তিষ্ক, মনোযোগ সবকিছুরই ক্ষতি হয় এতে। ডিজিটাল অ্যাডিকশনের ক্ষতি কমিয়ে কোয়ালিটি টাইম দিতে চুম্বকের চমক খুবই সহায়ক হবে।
তার মোটর স্কিল উন্নত হবে। মোটর স্কিল বলতে মূলত হাত ও আঙুলের সূক্ষ্ম নিয়ন্ত্রণ ও সঠিক সমন্বয় বোঝায়। চুম্বক নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে তার এই স্কিলগুলি উন্নত হবে।
এক্সপেরিমেন্ট করতে যদি আপনিও তাকে সাহায্য করেন আর বুঝিয়ে বলেন দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কীভাবে চুম্বক ব্যবহার করা হয় তাহলে দুজনে মিলে কাটবে দারুণ কোয়ালিটি টাইম। ওর ভাই-বোন থাকলে, তারা দুজনে মিলে একসাথে তৈরি করতে পারবে কম্পাস, ম্যাগনেটিক নিক্তি, আর খেলতে পারবে বিভিন্ন গেম। এতে করে খেলা ও শেখা দুটোই হবে।