সারা দেশে ক্যাশ অন ডেলিভারি | ১০% ডিসকাউন্ট পেতে জয়েন করুন প্যারেন্টিং ক্লাবে।

লেখা শেখার প্যাকেজ · ২.৫+ বছর

আপনার বাবুর লেখা শেখা হবে খেলার মতো মজার

খেলতে খেলতে লেখা শেখার সম্পূর্ণ প্যাকেজ।

আপনার বাবুর কলম হাতে নেওয়া থেকে অক্ষর লেখা পর্যন্ত, পুরো জার্নিতে আমরা আপনার পাশে আছি।

✨ বাবু শিখবে আনন্দে, আপনারও শেখানো হবে সহজ।

লেখা শেখার প্যাকেজের ৩টি বই হাতে হাসিমুখ বাচ্চা
লিখতে বসে বিরক্ত বাচ্চা আর চিন্তিত বাবা-মা
চেনা লাগছে?

লেখা শেখাতে বসলেই কি এমন হয়?

১বাবু কলম দেখলেই সরে যায়।
২দুই মিনিট বসেই মন অন্য দিকে।
৩ধৈর্য হারিয়ে একটু বকে ফেলেন, তারপর বাবুর মুখটা মনে পড়ে, আর খারাপ লাগে।
আপনি হয়তো ভাবছেন, “ছোটবেলায় আমাকেও তো এভাবেই শেখানো হয়েছিল।”
কিন্তু আপনি চান না, বাবুর প্রথম পড়াশোনা ভয়ের হোক।
সমস্যাটা বাবুর না। আপনারও না।
তাহলে সমস্যাটা কোথায়?
আসল কারণ

কেন বাবু লিখতে চায় না?

১এটা বাবুর খেলার বয়স
এই বয়সে বাচ্চারা সারাক্ষণ খেলতে চায়। দৌড়ায়, ধরে, ছোঁয়, ভাঙে, গড়ে। চুপচাপ বসে একই কাজ করা তাদের কাছে বোরিং। তাই লেখা বা পড়ার জন্য বসালে মন বেশিক্ষণ থাকে না।
এটা দুষ্টুমি না। এই বয়সের স্বভাব।
২লেখার জন্য বাবুর হাত এখনো তৈরি না
ছোট বাবু হাত নাড়ায় কাঁধ আর কনুই দিয়ে। কিন্তু লেখার জন্য দরকার কব্জি আর আঙুলের সূক্ষ্ম নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ এক দিনে আসে না। হাতের ছোট ছোট হাড় আর মাসল ধীরে ধীরে তৈরি হয়।
আগেই কলম ধরালে হাত আড়ষ্ট হয়, আঙুল ব্যথা করে, তাই লিখতে বসতে চায় না।
মেঝেতে বসে আনন্দে লেখা অনুশীলন করছে বাচ্চা, পাশে মা
উপায় সহজ

মজায় মজায় শেখানো

বাবুকে জোর করে লিখতে বসাতে হবে না।
আগে ও খেলুক, আগে ওর হাত তৈরি হোক।
তাই আমরা পুরো লেখা শেখাটাকেই একটা খেলা বানিয়ে দিয়েছি।

মার্কার দিয়ে বৃত্ত আঁকছে বাচ্চা

🎮 প্রতিটা পাতাই একটা খেলা

গাড়ি পথ খুঁজছে, ডাইনোসর লাফাচ্ছে, প্রজাপতি উড়ছে। বাবুর কলম তাদের পথ দেখিয়ে দিচ্ছে। বাবু খেলছে ভেবেই, আসলে লেখার অনুশীলন করে ফেলছে।

খেলতে খেলতে লেখা শিখছে বাচ্চা

🖐️ আগে বড় নড়াচড়া, পরে ছোট

শুরুতে বড় বড় লাইন, তারপর বাঁক, তারপর ছোট ছোট আকৃতি। ধীরে ধীরে বাবুর হাত নিজেই তৈরি হয়ে যায়।

নিজের আঁকা দেখাচ্ছে বাচ্চা

👨‍👩‍👦 আপনিও খেলায় যোগ দিন

শুধু জিজ্ঞেস করুন, “কমলা বিড়ালটা কোথায়?” ব্যস, খেলা শুরু। বকতে হবে না, একটু খেললেই হবে।

চলুন, দেখি বইয়ের ভেতরে কী আছে।

ভেবেচিন্তে সাজানো

প্রতিটা পাতার পেছনে একটা ভাবনা আছে

দেখতে খেলা, কিন্তু প্রতিটা পাতা ভেবেচিন্তে সাজানো।

বই ১-এর ভেতরে — বড় বাঁকা লাইনে হাত ঘোরানো

🚗 সোজা লাইনের পর বাঁক

টানা সোজা লাইন বাবুর জন্য কঠিন। তাই মাঝে মাঝে বাঁক আছে, যাতে হাত একটু ছাড়ে। আর মাঝপথে ক্রস-রোড, কারণ বাচ্চারা প্রায়ই ভুল রাস্তায় চলে যায়। বারবার চেষ্টা করলে ঠিক পথ চিনে ফেলে।

বই ১ · লেখা শেখার আগে ১ (২.৫+ বছর)

🐱 কোথায় কোন বিড়াল?

কমলা বিড়ালটা কোথায়? সাদাটা কোথায়? আপনি জিজ্ঞেস করবেন, বাবু খুঁজে দেখাবে। একটা পাতা থেকেই কত খেলা বেরিয়ে আসে।

বই ২-এর ভেতরে — দুই হাতে দুই মার্কার

✋✋ দুই হাতে একসাথে

কখনো দুই হাতে একই আকৃতি, কখনো আলাদা। আঁকতে পারে, আবার আঙুল দিয়ে ট্রেসও করতে পারে। দুই হাত একসাথে চালানো লেখার আগে দারুণ প্রস্তুতি।

বই ৩ · লেখা শেখা — লিখি · মুছি · আবার লিখি

🔢 ১ আর 1, A আর a, পাশাপাশি

আলাদা আলাদা শেখালে বাচ্চারা গুলিয়ে ফেলে, “পাঁচ মানে কি ফাইভ নাকি সিক্স?” তাই বাংলা আর ইংরেজি সংখ্যা, বড় আর ছোট হাতের অক্ষর, সব পাশাপাশি।

বই মোছার কাপড়

🔁 লিখুন, মুছুন, আবার লিখুন

ভুল হলে কিছু যায় আসে না। মুছে আবার লিখলেই হলো। একই পাতায় যতবার ইচ্ছা, ততবার।

তিনটি বই, তিনটি ধাপ

লেখা শেখার নতুন কৌশল এখন থাকবে আপনার হাতে

লেখা শেখার ৩টি ধাপ: পেন কন্ট্রোল, দুই হাতে আঁকা, অক্ষর লেখা
ধাপ ১: লেখা শেখার আগে হাত ঘোরানোর অনুশীলন
ধাপ 1

কার্ড ১ - লেখা শেখার আগে ১

কার্ড-১ শেষে বাবু যা শিখবে-

সোজা লাইন থেকে শুরু, তারপর কোণ, বাঁক, আকৃতি আর শেষে গোলকধাঁধা! গাড়ি চালানো, প্রজাপতি ওড়ানো কিংবা ডাইনোসরের লাফ দেওয়ার মতো সুন্দর সব গল্পের মাধ্যমে শিশু এখন খেলনা ছলেই শিখবে লেখার হাত পাকা করা।

ধাপ ২: দুই হাতে দুই মার্কারে আঁকা
ধাপ 2

কার্ড ২ - লেখা শেখার আগে ২

কার্ড-২ শেষে বাবু যা শিখবে-

অনেক লাইনের ভিড়ে নিজের লাইন খুঁজে নেওয়া, তারপর দুই হাতে দুটি মার্কার নিয়ে একসাথে আঁকা—শেষে এক হাতে গোল, অন্য হাতে চারকোণা! এটি শুধু আঁকাআঁকি নয়, বরং শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ও কনসেন্ট্রেশন বাড়ানোর এক দারুণ এক্সারসাইজ।

ধাপ ৩: অক্ষর লেখা শেখা
ধাপ 3

কার্ড ৩ - লেখা শেখা

কার্ড-৩ শেষে বাবু যা শিখবে-

বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, ইংরেজি বড় ও ছোট হাতের অক্ষর, বাংলা ও ইংরেজি সংখ্যা, আরবি হরফ—আর সাথে প্রতিটা বর্ণের চমৎকার দুটি করে শব্দ! এক প্যাকেজেই শিশুর সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা।

বইয়ের ভেতরে এক ঝলক

পাতা উল্টে দেখে নিন

সব একসাথে

পুরো প্যাকেজটি একসাথে

৳১,৪০০
দাম: ৳১,৪০০ · সাথে ডেলিভারি চার্জ

ট্রাস্ট: ক্যাশ অন ডেলিভারি

লেখা শেখার প্যাকেজ – ৩টি বই, মার্কার ও কাপড়
আজই শুরু হোক

অর্ডার করুন

Billing & Shipping

Shipping

Your Products

বাচ্চাদের লেখা শেখার বই – ৩টি বইয়ের প্যাকেজ
লেখা শিখা
− +
1,400.00৳ 

Your order

Product Subtotal
লেখা শিখা  × 1 1,400.00৳ 
Subtotal 1,400.00৳ 
Shipment
Total 1,470.00৳ 
One Time Offer

799.00৳  699.00৳  এক সাথে নিলে পাচ্ছেন ১০০ টাকা ছাড়!!
- +
  • Pay with cash upon delivery.

প্রশ্ন থাকলে

সাধারণ জিজ্ঞাসা

আড়াই বছর থেকে প্রথম বই। তিন বছরের পর দ্বিতীয়, কলমে স্বচ্ছন্দ হলে তৃতীয়। প্লে, নার্সারি, কেজি — তিন ক্লাসেই কাজে লাগবে।

না। তিনটি একটার পর একটা ধাপ — হাত, মস্তিষ্ক, তারপর অক্ষর। মাঝখান থেকে একটা সরালে ধাপটা ভাঙে।

দুই-তিনশো টাকার কপিবুক সরাসরি অক্ষর দিয়ে শুরু করে। এটা তিন ধাপের সিস্টেম — ৮৩টি অ্যাক্টিভিটি, ৮টি সেট, মার্কার, কাপড় আর গাইড। বারবার মুছে ব্যবহার করা যায়, একবারই কিনতে হয়।

চক-স্লেটে ধুলা হয়, আর কোনো ধাপ নেই কী আঁকবে বাবা-মাকেই ভাবতে হয়। এখানে ৮৩টি অ্যাক্টিভিটি সাজানো।

যেকোনো হোয়াইটবোর্ড মার্কার চলবে। সাধারণ কলম বা permanent marker দেবেন না।

১ – ৩ কর্মদিবস। দূরে বেশি লাগতে পারে। টাকা পণ্য হাতে পেয়ে দেবেন।