সারাদিন ফোনে দেখা ইমোজিগুলো যদি এবার বাস্তবে আপনার সন্তানের হাতের মুঠোয় চলে আসে? হাসি, কান্না, রাগ কিংবা বিস্ময়- কাঠের ব্লক ঘুরিয়ে ঘুরিয়ে নিমিষেই তৈরি করা যাবে মজার সব এক্সপ্রেশন! মোবাইলের স্ক্রিন থেকে দূরে রেখে বাচ্চার ফোকাস আর ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে দারুণ কার্যকরী এই Expression Puzzle Building Blocks Game। মজায় ভরা এই গেমের চ্যালেঞ্জ নিতে আপনার সোনামণি প্রস্তুত তো?
৫০টি চ্যালেঞ্জ কার্ড: বাচ্চাদের মেধা যাচাইয়ের জন্য ৫০টি ভিন্ন ভিন্ন ফেস কার্ড।
১টি কলিং বেল: খেলা শেষ করে বিজয় ঘোষণা করার জন্য।
ম্যানুয়াল: খেলার নিয়মাবলী সম্বলিত গাইড।
এই এক্সপ্রেশন পাজল গেমটি কেন আপনার সন্তানের জন্য সেরা উপহার?
ব্রেইন একটিভেট হবে: কার্ডের ছবির সাথে ব্লকের ছবি মেলাতে গিয়ে বাচ্চাদের দ্রুত চিন্তা করতে হয়, যা তাদের লজিক্যাল থিঙ্কিং বা যুক্তিপূর্ণ চিন্তাশক্তি বাড়ায়।
হাত ও চোখের সমন্বয়: এটি একটি দ্রুত গতির খেলা। চোখ দিয়ে দেখে হাতের দ্রুত সঞ্চালনের মাধ্যমে ব্লক মেলাতে হয়, যা বাচ্চার ফাইন মোটর স্কিল উন্নত করে।
আবেগ বা এক্সপ্রেশন চেনা: খেলার মাধ্যমে শিশু বিভিন্ন ইমোশন (Happy, Sad, Angry, Excited) চিনতে পারে, যা তার সামাজিক ও মানসিক বিকাশে সাহায্য করে।
আত্মবিশ্বাস বৃদ্ধি: সবচেয়ে কম সময়ে পাজলটি শেষ করে যখন সে বেল বাজিয়ে বলবে “আমি পেরেছি!”, তখন তার আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণ।
স্ক্রিন টাইম থেকে মুক্তি: মোবাইল বা ট্যাবের নেশা কাটিয়ে এটি পুরো পরিবারকে একসাথে আনন্দ দেওয়ার একটি পারফেক্ট মাধ্যম।
নিরাপত্তা ও গুণগত মান:
আমাদের এই পাজল গেমটি উচ্চমানের কাঠ এবং ওয়াটার-বেসড পেইন্ট (Water-based paint) দিয়ে তৈরি, যা সম্পূর্ণ গন্ধহীন এবং বাচ্চাদের জন্য ১০০% নিরাপদ। প্রতিটি ব্লকের কোণাগুলো মসৃণ, তাই বাচ্চার নরম হাতে ব্যথা পাওয়ার ভয় নেই।
সীমিত সময়ের বিশেষ অফার!
অর্ডার করুন এখনই
সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা